ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে দেখছেন এক ব্যক্তি |সংগৃহীত

ইসরাইলের ভেতরে সাম্প্রতিক এক জরিপে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৯২.১ শতাংশ নাগরিক মনে করেন, সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে, আর ইসরাইল কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।

হিব্রু ইউনিভার্সিটির উদ্যোগে পরিচালিত এই জরিপে দেশের ভেতরের জনমনে গভীর হতাশা ও নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্টভাবে উঠে আসে। অংশগ্রহণকারীদের বড় একটি অংশ যুদ্ধের ফলাফল নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং মনে করেন, এই সংঘাত ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা আরও দুর্বল করেছে।

জরিপ অনুযায়ী, প্রায় ৮৭ শতাংশের বেশি মানুষ মনে করেন ইসরাইল তার মূল লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ৭২.৫ শতাংশ নাগরিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন।

নেতানিয়াহুর যুদ্ধ ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা এসেছে। ৫৬ শতাংশের বেশি অংশগ্রহণকারী তার ভূমিকা দুর্বল ও ব্যর্থ হিসেবে মূল্যায়ন করেছেন। এতে সরকারের ওপর জনগণের আস্থা আরও কমে গেছে বলে বিশ্লেষকদের ধারণা।

তবে জরিপে একটি ভিন্ন চিত্রও দেখা গেছে। প্রায় ৪৮.২ শতাংশ ইসরাইলি নাগরিক লেবাননের হিজবুল্লাহর সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানোর পক্ষে মত দিয়েছেন, যদিও এতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত এই জরিপে ৩ হাজার ৬৪৪ জন ইসরাইলি নাগরিক অংশ নেন, যাদের বয়স ১৭ বছর বা তার বেশি। হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় আগাম ইনস্টিটিউট এটি পরিচালনা করে, যা আগাম ল্যাবস নামেও পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

1

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

2

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

3

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

4

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

5

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

6

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

7

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

8

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

9

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

12

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

13

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

14

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

15

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

16

সৌদির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়ের

17

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

18

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

19

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

20